Home আলোচিত প্রচারে নামলেন পরীমণি

প্রচারে নামলেন পরীমণি

0
281

ঢালিউড অভিনেত্রী পরীমণি বর্তমানে টক অব দ্য টাউন। ব্যক্তিগত জীবন নিয়ে তুমুল আলোচনা হচ্ছে তার। তবু এসবের মধ্যেই অংশ নিয়েছেন তার আসন্ন সিনেমার প্রচারণায়।

আগামী ২০ জানুয়ারি মুক্তি পাচ্ছে শিশুতোষ চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এ সিনেমায় পরীর বিপরীতে দেখা যাবে সিয়ামকে।

বুধবার (৪ জানুয়ারি) তার ফেসবুক পোস্টে দেখা যায়, কুয়াশা মাখা সকালে রাজধানীর বিএফ শাহীন কলেজ মাঠে সিনেমা সংশ্লিষ্টদের সঙ্গে হাজির হয়েছেন পরীমণি। উদ্দেশ্য সিনেমার প্রচারণা।

একঝাঁক স্কুলশিশুকে নিয়ে এক আদুরে ভিডিও শেয়ার করে তাতে লিখেছেন: “শুভ সকাল!

তিনি আরও লিখেছেন, ‘আমাদের “অ্যাডভেঞ্চার অব সুন্দরবন”র প্রধান দর্শকেরা, অনেক ভালোবাসা আপনাদের জন্যে। দেখা হবে সিনেমা হলে আসছে ২০ জানুয়ারি।’

‘শিশুতোষ চলচ্চিত্র “অ্যাডভেঞ্চার অব সুন্দরবন”। ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা “রাতুলের দিন, রাতুলের রাত” উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন আবু রায়হান জুয়েল।’

গতকাল ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার দ্বিতীয় গান ‘সারেং ছাড়া জাহাজ চলে’ প্রকাশিত হয়েছে। গানটির কথা লিখেছেন দেওয়ান লালন আহমেদ। এতে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল এবং সুর-সংগীত করেছেন ইমন চৌধুরী।

এই সিনেমায় পরীমনি ও সিয়াম আহমেদ ছাড়াও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, মুনিরা মিঠু ও আশীষ খন্দকারসহ ১৮ শিশুশিল্পী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here