সংবাদ সম্মেলনে আসছেন পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি ও নায়ক শরিফুল রাজকে বলা হয় বছরের সবচেয়ে চাঞ্চল্যকর তারকা দম্পতি। বছরজুড়ে তারা ছিলেন নানা আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে। গত শুক্রবার মধ্যরাতে সংসার জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন পরীমণি। রাজের সাথে এক ছাদের নিচে থাকছেন না তিনি।

এদিকে রোববার (০১ জানুয়ারি) ভোর রাতে বালিশ ও বিছানায় রক্তের দাগ স্পস্ট এমন দুটি ছবি প্রকাশ করে আলোচিত এই নায়িকা। তিনি লেখেন, ‘শুভ নববর্ষ। আগামীকাল সংবাদ সম্মেলন।’

তবে সংবাদ সম্মেলন কোথায়, কখন সেসব কিছু স্পষ্ট করেননি তিনি। এ নিয়ে জানতে পরীমনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।

ছবি দেখে ধারণা করা হচ্ছে, রাজের সাথে পরীমনির ঝগড়ার কারণে তিনি আহত হয়েছেন। যদিও বিষয়টি খোলাসা করেননি পরীমনি।

বেশ কয়েকদিন ধরেই রাজের সাথে পরীঝামেলা চলছে। দাম্পত্য কলহের কারণে পরীমনি রাজকে ডিভোর্স দেয়ার ঘোষণাও দিয়েছিলেন ৩১ ডিসেম্বর। তবে রাগ কমলে আবারো বাসায় ফিরেছিলেন এই নায়িকা। কয়েক ঘণ্টার ব্যবধানেই আবারো এমন স্ট্যাটাস দিলেন তিনি।

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন শরিফুল রাজ ও পরীমনি। দীর্ঘদিন গোপনেই ছিল তাদের বিয়ের খবর। চলতি বছরের ১০ জানুয়ারি তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে।

পরীমনির অন্তঃসত্ত্বা হওয়ার খবরটিই প্রথমে জানা যায়, পরে জানা যায় তাদের বিয়ের খবর। রাজ-পরীর একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। এ বছরের ১০ আগস্ট জন্ম হয় রাজ্যের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *