একটা অসুস্থ সম্পর্ক থেকে নিজেকে মুক্ত করলাম: পরীমণি

অভিনয়শিল্পী দম্পতি শরিফুল রাজ ও পরীমনির সংসারে ভাঙনের সুর। শুক্রবার রাত ১২টা ৫০ মিনিট নাগাদ পরীমনির দেওয়া এক স্ট্যাটাসে তেমনি ইঙ্গিত দিয়েছেন এ অভিনেত্রী।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে পরীমনি লেখেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

২২ ডিসেম্বর পরীমনি তার ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেন। ছবিতে পরীকে হাতের আঙুলে ব্যাথা পাওয়ার মতো অবস্থায় দেখা যায়। পরী সেই ছবির ক্যাপশন দিয়েছিলেন গিফট।

বিষয়টি নিয়ে কেউ কোনো কথা না বললেও গুঞ্জন আছে, পরীর আঙুলে সেই আঘাত রাজের কারণেই।

‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় প্রেমের সম্পর্কে জড়ান পরীমনি ও শরিফুল রাজ। এরপর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। শরীফুল রাজ ও পরীমনির বিয়ের ঘটক ছিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম আর উকিল বাবা ছিলেন রেদওয়ান রনি।

এ বছরের জানুয়ারিতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এই তারকা দম্পত্তি। পরে ১০ আগস্ট রাজ-পরীর কোলজুড়ে আসে এক পুত্রসন্তান যার নাম রাখা হয় শাহেম মুহাম্মদ রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *