Home খেলাধুলা পেলের সঙ্গে ছবি দিয়ে যা বললেন লিওনেল মেসি

পেলের সঙ্গে ছবি দিয়ে যা বললেন লিওনেল মেসি

0
182

কদিন আগেই জিতেছেন পরম আরাধ্য বিশ্বকাপ, পেয়েছেন অমরত্বের স্বাদ। বিশ্বকাপ জয়ের পর ফুটবলের সম্রাট ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের কাছ থেকেও শুভেচ্ছাবার্তা পেয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। কিন্তু কে জানতো, বিশ্বকাপের সেই রেশ শেষ না হতেই ভালোবাসার বার্তা পাঠানো সেই পেলের মৃত্যুতেই শ্রদ্ধা জানানো লাগবে মেসিকে।

জীবনের মায়া কাটিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন ফুটবলের অবিসংবাদিত সম্রাট পেলে। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ৮২ বছর বয়সে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন পেলে। ব্রাজিলিয়ান এই কিংবদন্তির মৃত্যুতে শোক নেমে এসেছে সমগ্র ক্রীড়াজগতে।

ফুটবলে সম্রাটের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন ফুটবল তারকা থেকে শুরু করে সর্বস্তরের জনগণ। কদিন আগেই বিশ্বকাপ জেতা আর্জেন্টাইন মহাতারকা মেসিও শ্রদ্ধা জানিয়েছেন পেলের মৃত্যুতে।

ফেসবুকে এক পোস্টে মেসি লিখেছেন, ‘শান্তিতে ঘুমান পেলে।’ সঙ্গে পেলের সঙ্গে তার অসাধারণ সময় কাটানোর তিনটি ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে।

আর যে তিনটি ছবি পোস্ট করেছেন তার একটি হাস্যোজ্জ্বল পেলে হাত রেখেছেন মেসির কাঁধে। হাসি মুখে মেসি ব্যালন ডি’অর হাতে দাঁড়িয়ে। অন্যটিতে মেসিকে বুকে জড়িয়ে রেখেছেন পেলে। তৃতীয় ছবিটি, সতীর্থের কোলে চেপে এক হাত উচিয়ে পেলের বিখ্যাত সেই গোল উদযাপন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here