Home দেশের খবর সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে বাসের ধাক্কায় নিহত ১, আহত ২১

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে বাসের ধাক্কায় নিহত ১, আহত ২১

0
209

ভোরে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকার রেলক্রসিংয়ে চলন্ত ট্রেনের ইঞ্জিনে যাত্রীবাহী বাসের ধাক্কায় হতাহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছে অন্তত ২১ জন।

আজ বৃহস্পতিবার ভোরে এ দূর্ঘটনা ঘটে। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস কড্ডার মোড় রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে ওই এলাকা পার হচ্ছিল। বাসটি দ্রুত গতিতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় ২১ জন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

ওসি হারুন আরো বলেন, এ দুর্ঘটনায় পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ কিছু সময়ের জন্য বন্ধ থাকে। পরে জামতৈল স্টেশন থেকে বিকল্প ইঞ্জিন এনে পরিবর্তন করে পদ্মা এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here