দুই বছর আগেই আমরা আলাদা হয়ে গেছি: মম

তারকাদের সংসার যেন তাসের ঘরের। আবারও তাসের ঘর ভাঙার খবর পাওয়া গেল। বিচ্ছেদের দুই বছর পর জানা গেল বিচ্ছেদ হয়েছে অভিনেত্রী জাকিয়া বারী মম ও শিহাব শাহীনের।

২০১৯ সালের ২০ নভেম্বর শিহাব-মম’র চতুর্থ বিয়ে বার্ষিকী উদযাপনের ছবি প্রকাশ করে একে অপরকে শুভেচ্ছা জানিয়ে বিয়ের খবর সামনে আনেন। এরপর বেশ ভালোই যাচ্ছিল তাদের সংসার। বিয়ের খবর সামনে আসার পরের বছর, ২০২০ সালের সেপ্টেম্বরে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের খবরটি তারা নিজেরাই নিশ্চিত করেছেন।

মম বলেন, অনেকে জানেন আবার অনেকে জানেন না। তাই অনেকে আমাকে জিজ্ঞেস করেন, কী অবস্থা আমাদের। আমরা কেমন আছি, সংসার কেমন চলছে। অথচ আমরা সংসার করছি না, এটা বলতেও পারছিলাম না। কিন্তু আমার ভানভণিতা করতে ভালো লাগে না। তাই মনে হচ্ছে, সবাই জানুক আমাদের ডিভোর্স হয়ে গেছে।

অন্যদিকে শিহাব শাহীন বলেন, ব্যক্তিজীবন নিয়ে আমি কথা বলতে চাই না। আমাদের ডিভোর্স হয়ে গেছে। এখন কাজ নিয়ে ব্যস্ত আছি, কাজ করে যেতে চাই।

ফের বিয়ের গুঞ্জন প্রসঙ্গে নির্মাতার ভাষ্য, কিছুদিন আগে আমার নতুন কাজ ‘মায়াশালিক’ রিলিজ হয়েছে। কাজের বিষয়টি আড়াল করতেই হয়তো কেউ এসব ছড়াচ্ছে।

দীর্ঘ দিন প্রেমে করার পর ২০১৫ সালের ২০ নভেম্বর জাকিয়া বারী মম ও শিহাব শাহীনের বিয়ে হয়। এটি তাদের দু’জনরই দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১০ সালের নির্মাতা এজাজ মুন্নার সঙ্গে ঘর বেঁধেছিলেন মম। তাদের একমাত্র ছেলে উদ্ভাস। তবে ২০১৩ সালে মুন্না ও মমর সংসারের ইতি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *