Home দেশের খবর চট্টগ্রাম লাশ দাফনের বাঁশ কাটতে গিয়ে সাপের কামড়ে আরেক যুবকের মৃত্যু

লাশ দাফনের বাঁশ কাটতে গিয়ে সাপের কামড়ে আরেক যুবকের মৃত্যু

0
131

নজর২৪, চাঁদপুর- চাঁদপুরের হাজীগঞ্জে মৃত ব্যক্তির দাফনের জন্য বাঁশ কাটতে গিয়ে বাঁশঝাড়ে থাকা সাপের কামড়ে জামাল খাঁন (২৫) নামের এক যুবকের মৃত্যু ঘটেছে। বুধবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে হাজীগঞ্জ পৌরসভাধীন ৩নং ওয়ার্ডের ধেররা গ্রামের খাঁন বাড়িতে।

 

নিহত জামাল খাঁন ওই বাড়ির মমিন খাঁন মনুর ছেলে। আজ (বৃহস্পতিবার) বাদ জোহর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এই ঘটনায় নিহতের পরিবারসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। তবে মারা যাওয়া স্কুল শিক্ষক রুস্তম খাঁনকে বুধবার রাতেই দাফন করা হয়েছে।

 

স্থানীয় যুবলীগ নেতা সুমন তালুকদার জানান, বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রুস্তম খাঁন রবিবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান। তার দাফনের জন্য কবরস্থানের বাঁশঝাড় থেকে বাঁশ কাটার সময় জামাল খাঁনকে সাপে দংংশন করে।

 

এরপরই আহত যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেল প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আহত যুবকের অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জামাল খাঁন মারা যান।

 

সর্প দংশনে যুবকের মৃত্যুর বিয়ষটি নিশ্চিত করেছেন পৌরসভার স্থানীয় কাউন্সিলর ও পৌর প্যানেল মেয়র-১ রায়হানুর রহমান জনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here