Home আন্তর্জাতিক ভারতীয় সেনাবাহিনীর ট্রাক খাদে, নিহত ১৬

ভারতীয় সেনাবাহিনীর ট্রাক খাদে, নিহত ১৬

0
324
ফাইল ফটো

সিকিমে সেনা ট্রাক গিরিখাতে পড়ে ৩ কর্মকর্তাসহ ভারতীয় সেনাবাহিনীর ১৬ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার সেনা। আজ শুক্রবার এ দুর্ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। খবর এনডিটিভির

সেনাবাহিনী বলেছে, ওই বহরে তিনটি গাড়ি ছিল। সকালে গাড়িবহরটি চাটেন থেকে থাঙ্গু রওনা হয়। জেমা যাওয়ার পথে একটি তীক্ষ্ণ বাঁকে ঘোরানোর সময় ট্রাকটি খাড়া ঢালের নিচে পড়ে যায়।

তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু হয়। আহত চার সেনাসদস্যকে হেলিকপ্টারে করে সরিয়ে আনা হয়েছে।

এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় ১৬ সেনাসদস্য নিহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) রয়েছেন।

এ দুর্ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here