Home বিনোদন শীত কোন ঋতু নয়, এটি একটি অনুভূতি: বুবলী

শীত কোন ঋতু নয়, এটি একটি অনুভূতি: বুবলী

0
174

সংবাদ পাঠিকা থেকে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা হয়েছেন বুবলী। সুপারস্টার শাকিব খানের বিপরীতে ঢালিউডে আত্মপ্রকাশের পর তার সঙ্গে টানা ৯টি সিনেমা মুক্তি পায় বুবলীর। সেগুলো বেশ সাফল্যও পায়।

তবে এই জুটি লুকিয়ে বিয়ে করে। তারপর তাদের ঘর আলো করে আসে শেহজাদ খান বীর। সন্তানের আগমনের সুসংবাদও এই দম্পতি গোপন করে রাখেন।

কিছুদিন আগে নিজের জন্মদিনে শাকিব খানের দেয়া গিফট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিলে সেটা নিয়ে শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে শুরু হয় ভার্চুয়াল যুদ্ধ।

বর্তমানে সেসব ভুলে নিজের কাজে নিয়ে ব্যস্ত আছেন এই অভিনেত্রী। চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘প্রহেলিকা’ নামের একটি চলচ্চিত্রের শুটিং করতে ব্যস্ত আছেন। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ।

প্রহেলিকার শুটিং করতে টিম নিয়ে সেন্টমার্টিন গিয়েছিলেন তারা। সেখানে মাঝ সমুদ্রে ৫ ঘণ্টা আটকে ছিলেন জাহাজে। পরে তাদেরকে উদ্ধার করা হয়।

জাহাজে অবস্থানকালে বুবলী গোলাপী রঙের একটি শীতপোশাক পরা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন। সেখানে তিনি ক্যাপশন লেখেন, “Winter isn’t a season, it’s a feeling”।

শীতকাল সবসময় সবার অনেকের বেশি পছন্দ। এসময় ফ্যাশনেবল অনেক নতুন পোশাক পরার সুযোগ থাকে। আর এসময় শরীর না ঘামায় কিছুটা পরিচ্ছন্নও থাকা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here