Home বিনোদন মধ্যরাতে গভীর সমুদ্রে ৫ ঘন্টা আটকে ছিলেন মাহফুজ, বুবলীরা

মধ্যরাতে গভীর সমুদ্রে ৫ ঘন্টা আটকে ছিলেন মাহফুজ, বুবলীরা

0
255

প্রবালদ্বীপ সেন্টমার্টিন থেকে কক্সবাজার আসার পথে গভীর সমুদ্রে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে পড়ে রাত কাটিয়েছেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ, চিত্রনায়িকা বুবলীসহ সিনেমার কলাকুশলীরা।

পরিচালক চয়নিকা চৌধুরীর ফেসবুক পোস্ট থেকে জানা যায়, সেন্টমার্টিন ও ছেঁড়া দ্বীপের বিভিন্ন লোকেশনে কয়েক দিন ধরে ‘প্রহেলিকা’ ছবির গানের দৃশ্য ধারণ হচ্ছে। শুটিং শেষে গতকাল মঙ্গলবার বিকেলে সমুদ্রপথে কক্সবাজার ফিরছিল ইউনিট।

সেখানকার একটি বিলাসবহুল জাহাজে মাহফুজ, বুবলীসহ কলাকুশলীরা ছবির পরিচালক চয়নিকা চৌধুরীর নেতৃত্বে কক্সবাজার ফিরছিলেন। বেলা আড়াইটায় সেন্ট মার্টিন থেকে ছেড়ে আসা সবাই রাত ১০টায় কক্সবাজার ফেরার কথা থাকলেও সবাই যখন ফেরেন, তখন সকাল ছয়টা। পরিচালক জানান, পাঁচ ঘণ্টা ধরে তাঁরা গভীর সমুদ্রে আটকে ছিলেন।

চয়নিকা চৌধুরী তাঁর ফেসবুকে লিখেছেন, ‘মধ্যসাগরে আমরা আটকে আছি টানা পাঁচ ঘণ্টা। রাত ৯টা থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত আমরা “প্রহেলিকা” টিম কর্ণফুলী ক্রুজ লাইনের এমভি বে ওয়ানে আছি মাঝসমুদ্রে। দূর থেকে দেখেছি, ভাটার কারণে আমাদের শিফট করে নিয়ে যাওয়ার জাহাজটার কী অবস্থা। কী যে যাচ্ছে সময়টা। সবাই ওপরওয়ালাকে ডাকছে। ক্যাপ্টেন মোহাম্মদ হোসেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুজ্জামান ও শাহাদাত সোহেল ভাইয়ের পারদর্শিতার কথা বলতেই হয়। কিন্তু আমাদের কাছে পুরোটাই অসম্ভব মিরাকল ছিল।’

কক্সবাজার থেকে অভিনেতা মাহফুজ আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, ‘মধ্যসমুদ্রে আমরা আটকা পড়ব, ভাবতেও পারিনি। যে পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, এমনটা নাকি কখনো হয় না। বারবার ঘোষণা দেওয়া হচ্ছিল, অস্বাভাবিক পরিস্থিতি আমরা ফেস করছি। এমভি বে ওয়ান থেকে যে জাহাজ আমাদের কক্সবাজার নিয়ে যাবে, অস্বাভাবিক পরিস্থিতির কারণে সেটিও কাছে আসতে পারছিল না। সব মিলিয়ে ভয়ংকর একটা সময় গেছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here