Home বিনোদন ছেলে যখন বড় হবে তখন আমার সিনেমাটি দেখাবো: পরীমণি

ছেলে যখন বড় হবে তখন আমার সিনেমাটি দেখাবো: পরীমণি

0
343

ঢাকাই সিনেমার অঙ্গনে আরও একটি সিনেমার বাতাাস বইতে চলেছে। আগামী বছর জানুয়ারিতে মুক্তি পাচ্ছে শিশুতোষ চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্র নিয়ে দর্শকদের সামনে আসবেন অভিনেতা সিয়াম আহমেদ এবং অভিনেত্রী পরীমণি।

মঙ্গলবার রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতিতে এক অনুষ্ঠানে সিনেমাটির পোস্টার ও ট্রেলার উন্মোচন করেন জনপ্রিয় লেখক ডক্টর জাফর ইকবাল। তার লেখা ‘রাতুলের রাত রাতুলের দিন’ বইটি থেকেই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন নির্মাতা আবু রায়হান জুয়েল।

সিনেমাটির গল্পের পাশাপাশি একটি গানও লিখেছেন লেখক জাফর ইকবাল। অনুষ্ঠানে তিনি বলেন, আমরা যা লিখি তা সিনেমা আকারে তুলে ধরা খুবই কষ্টসাধ্য ব্যাপার একজন পরিচালকের জন্য। গানটির চিত্রায়ন হওয়ার পর পরিচালক আমাকে দেখাতে আসে। আমার সাতি পরপর তিনবার গানটি দেখতে চায়। সে যেহেতু পছন্দ করেছে অন্যদেরও এটি ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’ এসময় তিনি পরিবারে সকলকে নিয়ে সিনেমাটি দেখবেন বলে আশা প্রকাশ করেন।

সিনেমাটির রাতুল চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তিনি বলেন, করোনার ভেতর সিনেমাটির কাজ করেছি। সেসময় সারা বিশ্বের পরিস্থিতি অনেক খারাপ ছিল। আশঙ্কাংয় ছিলাম সিনেমাটি আলোর মুখ দেখবে কিনা। অবশেষে আগামী বছর এটি মুক্তি পেতে যাচ্ছে। শুটিংয়ে আমি সিয়াম আহমেদ হয়ে গিয়ে ছিলাম, শিশুরা আমাকে রাতুল ভাইয়া করে ঢাকায় পাঠিয়েছ।’

ছবিতে তিশা চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। তিনি বলেন, ‘আমার ছেলেকে নিয়ে এসেছি অনুষ্ঠানে। সিনেমাটাও দেখব। ও যখন বড় হবে, তখন দেখাবো যে তার জন্য একটি উপহার এই সিনেমা।

নির্মাতা আবু রায়হান জুয়েল বলেন, ‘শিশুদের সুস্থ বিনোদনের জন্যই চলচ্চিত্রটি নির্মাণ করেছি। তবে সব বয়সীদেরই ভালো লাগবে। সবাইকে প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানাই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here