Home আলোচিত আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে ৫ গরু খাওয়াবেন মাসুদ

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে ৫ গরু খাওয়াবেন মাসুদ

0
209

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে পাঁচটি গরু কেটে ‘মিল্লি ভাতের’ আয়োজন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন জামালপুরের সরিষাবাড়ীর যুবক মাসুদুর রহমান মাসুদ।

মেসিরা বিশ্বকাপ জেতার পর গতকাল সোমবার সেই প্রতিশ্রুতি রাখার ঘোষণা দিয়েছেন তিনি। এ নিয়ে ট্রল না করার অনুরোধ জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন মাসুদ।

তিনি বলেন, আয়োজনের সময় ও স্থান দ্রুতই তিনি জানিয়ে দেবেন। এ সময় তিনি মিল্লি ভাতের পাশাপাশি কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর উপস্থিতিতে কনসার্টের আয়োজন করারও ঘোষণা দেন।

মেসির প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশে ৩৫ হাজার টাকা খরচ করে নিজ এলাকায় ১ হাজার ৬০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা বানিয়ে র‍্যালির আয়োজন করেন তিনি। তখন তিনি ঘোষণা দিয়েছিলেন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে পাঁচটি গরু জবাই দিয়ে জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি ভাত খাওয়াবেন।

জানা গেছে, মাসুদুর রহমান রাজধানীর তেজগাঁও কলেজের অনার্স তৃতীয়বর্ষের শিক্ষার্থী। বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স ও আর্জেন্টিনা মুখোমুখি হওয়ায় মাসুদের পক্ষ থেকে সরিষাবাড়ী পৌর এলাকার চর ধানাটা মরহুম মমতাজ সরকারের বয়লারে দেড় হাজার জনের জন্য খিচুড়ির আয়োজন করা হয়। পাশাপাশি খেলা দেখার ব্যবস্থা করা হয়।

এর মধ্যে টাইব্রেকারে ৪-২ গোলে ফ্রান্সকে হারিয়ে বিশ্বজয়ের মুকুট ওঠে আর্জেন্টিনার মাথায়। আর এতেই করা হয় বিজয়োল্লাস। বিজয় মিছিলটি আরামনগর বাজারসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মমতাজ সরকারের বয়লারে গিয়ে শেষ হয়। মিছিল শেষে আর্জেন্টিনার সমর্থকদের খিচুড়ি খাওয়ানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here