Home বিনোদন দীঘির টিকটক করা নিয়ে মুখ খুললেন তার বাবা

দীঘির টিকটক করা নিয়ে মুখ খুললেন তার বাবা

0
358

প্রার্থনা ফারদিন দীঘিকে চলচ্চিত্রে খুব একটা দেখা না গেলেও নিয়মিত টিকটক করেন এবং সোশ্যাল মিডিয়ায় তিনি সরব। এবার দীঘিকে টিকটক না করার পরামর্শ দিলেন নির্মাতা রায়হান রাফি৷ এ ছাড়াও এই নায়িকাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন এই নির্মাতা।

বলেন, ‘তার (দীঘির) উচিত টিকটক বাদ দিয়ে অভিনয়ে মনোযোগী হওয়া। ফিটনেসের দিকে মনোযোগী হওয়া। সে শুধু আমার সিনেমা থেকে বাদ হয়েছে এমনটা না, অন্যরা কেন তাকে সিনেমা থেকে বাদ দিল? নিশ্চয়ই তার ঘাটতি আছে।’

এদিকে দীঘিকে নিয়ে পরিচালক রায়হান রাফির এমন মন্তব্য মোটেও ভালোভাবে নেননি নায়িকার বাবা অভিনেতা শাহরুখ ফারদিন সুব্রত। এ বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি।

সুব্রত বলেন, পরিচালক রায়হান রাফি দীঘিকে তার অফিসে ডেকেছিল। আমার শুটিং থাকায় মামার সাথে দীঘি তার অফিসে যায়। সেখানে যাওয়ার পর সিনেমার স্ক্রিপ্ট তাকে জানানো হয়েছিলো এবং বলেছিলো আমরা এক সময় বসে সব ঠিক করে নিবো। এরপর দীঘিকে কিছু না জানিয়েই সে সিনেমার জন্য অন্য কাউকে নিয়ে নেয়। আবার মেয়েটা সম্পর্কে নেতিবাচক মন্তব্যও করছে।

দীঘির টিকটক করা নিয়ে তার বাবা বলেন, এটা আসলে সময়ের ব্যাপার। এমন না যে দীঘি অনেক বড় হয়ে গেছে বা অনেক বুদ্ধিমান। তা কিন্তু না। এখানে তারুণ্যের একটা ব্যাপার থাকে। সে কারণে সব কিছু বলে বোঝানো যাবে না। যখন বুঝবে তখন নিজে থেকেই ফিরে আসবে।

তিনি বলেন, রাফির বিষয়ে অনেক কথা শোনা যাচ্ছে। ও যেভাবে বলে আমি তো সেভাবে বলতে পারবো না। আমার চলচ্চিত্রে ৩৯ বছরের ক্যারিয়ার। রাফির কয়দিনের ক্যারিয়ার? ওর বয়স তো ৩৯ বছর হয়নি। একটা ছবি হিট করলো পরাণ এই পর্যন্তই শেষ। এরপরে একটা ছবি করলো দামাল, সেটার কোনো খবর নাই। গত মাসে ওটিটি প্লাটফর্মে ‘নিশ্বাস’ নামের একটি কাজ করলো সেটারতো খবর নাই। ও তাহলে কেন নিজেকে লিজেন্ড বা ব্র্যান্ড বলে দাবি করছে। ব্র্যান্ড এত সহজে হওয়া যায়না। এটা বুঝতে হবে।

সুব্রত বলেন, দীঘি অনেক কষ্ট পেয়েছে। মনের অবস্থা খুব খারাপ। কারণ আমি যেটা নিতে পারবো ও সেটা নিতে পারবেনা। দীঘি কেবল মাত্র স্বপ্ন দেখতে শুরু করেছে। সেখানে একজন পরিচালকের এমন মন্তব্য অবশ্যই হতাশ করার মতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here