Home ফিচার জামায়াত আমিরকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ

জামায়াত আমিরকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ

0
135

বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ করেছে পরিবার। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে তাঁকে উত্তরার বাসা থেকে নিয়ে যাওয়া হয়।

সোমবার (১২ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানিয়েছে দলটির প্রচার বিভাগ।

ক্ষুদে বার্তায় বলা হয়, ‍‍বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে‍‍।

জামায়াতে ইসলামীর এই অভিযোগের বিষয়ে ডিবির বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কিংবা ঠিক কী অভিযোগে বা কোন মামলায় তাকে তুলে নেওয়া হয়েছে, তা-ও জানা যায়নি।

১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকার বিভাগীয় গণসমাবেশে ১০ দফা দাবি দেয় বিএনপি। একই দাবিতে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, যুগপৎ আন্দোলনের ঘোষণা ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে প্রচণ্ড অস্থির করে তুলেছে। এ জন্যই তারা জামায়াতের আমিরকে তুলে নিয়ে গেছে। এটা চরম অন্যায়, রাজনৈতিক দেউলিয়া ও বাড়াবাড়ি। অপমানজনক পরাজয়ের মধ্য দিয়ে সরকারকে চূড়ান্ত জবাব দেবে জনগণ।

২০১৯ সালে জামায়াতের আমির হন শফিকুর রহমান। তাঁর বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে। তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। একসময় ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here