চলচ্চিত্রের সিন্ডিকেট খেলায় আমি ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়েছি: দীঘি

শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রাঙ্গনে নাম লিখিয়েছিলেন দীঘি। একরত্তি বয়সেই অভিনয় দিয়ে মন জয় করেছিলেন সবার। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে বড় বেলায় এসে পর্দায় এখনো নিজেকে তিনি মেলে ধরতে পারেননি সেভাবে। যতটা না আলোচনায় থাকেন কাজের খবর দিয়ে তার চেয়ে বেশি থাকেন অন্যান্য বিষয়ে।

তবে সম্প্রতি দীঘি জানালেন, তিন বছর ধরে ইন্ডাস্ট্রির সিন্ডিকেটের কবলে পড়ে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। দীঘির ফেসবুক পোস্টে জানা যায়, তিনি নানা সময়ে ইন্ডাস্ট্রির রাজনীতির স্বীকার হয়েছেন। তাঁকে কাস্ট করার পরেও বাদ দিয়ে অন্যকে নেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে দীঘি ফেসবুকে লেখেন, তুমি জানো একা স্টারকিড হওয়ার লড়াই, যার মূল তারকাই তার সঙ্গে নেই। প্রায় সময়ই আমি অনেকের পোস্ট দেখি যে তারা নতুন হিসেবে কাস্ট হচ্ছে। তখন আমি হাসি, মানুষ কেন মিথ্যে আশা দেয় আরেকজনকে, যেখানে তারা আমার ওপর ও আমার দক্ষতা নিয়ে সন্তুষ্ট নয়।

নতুনদের সঙ্গে কোনো বিরোধ নেই, ভুয়া মানুষদের ওপর তিনি বিরক। দীঘি বলেন, যারা নতুন প্রোজেক্টে নতুন জার্নি শুরু করতে যাচ্ছে তাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। কিন্তু ওই ধরনের ভুয়া মানুষের কথা শুনতে শুনতে আমি ক্লান্ত যারা আমাকে মিথ্যে আশা দেয় এবং দিনশেষে আমাকে অপমানিত করে।

চলচ্চিত্র ইন্ডাস্ট্রির লোকেরা সবচেয়ে বেশি নিষ্ঠুর হয় উল্লেখ করে দীঘি বলেন, আমাদের এই ইন্ডাস্ট্রির লোকেরা বিশ্বের সবচেয়ে বেশি নিষ্ঠুর। আমার কোনো অনুশোচনা নেই কেননা আমি আমাকে চিনি, জানি আমার দক্ষতা সম্পর্কে। যারা সত্যি আমাকে ভালোবাসে তাদের দোয়া আমার সঙ্গে আছে এবং সিম্পলি আমি আল্লাহর ওপর আস্থা রাখি।

সিন্ডিকেটের খেলায় অসুস্থ হয়ে পড়েছেন দীঘি। এমনটাই জানিয়ে বলেন, আমার এই লেখার কোনো উদ্দেশ্য নেই। এটা সবাই জানেন। আর এই ক্ষোভ আমি তিন বছর ধরে বুকে পুষে চলেছি। আমি একদম ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়েছি এই সিন্ডিকেটের খেলায়।, দুঃখিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *