Home বিনোদন আর কোনো খেলা দেখবেন না অপু বিশ্বাস ও মিম

আর কোনো খেলা দেখবেন না অপু বিশ্বাস ও মিম

0
490

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে গত রাতে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয় ব্রাজিল। নির্ধারিত সময়ে ম্যাচ ড্র করলেও টাইব্রেকারে হেরে যান নেইমাররা। ম্যাচের পর বাষ্পরুদ্ধ নেইমারের হাউমাউ কান্না ছুঁয়ে গেছে সবাইকে।

ঢাকাই সিনেমার আলোচিত দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও বিদ্যা সিনহা মিম। তারা ২ জনেই ব্রাজিলের সমর্থক। প্রিয় দলের বিদায়ের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই ২ অভিনেত্রী।

অপু বিশ্বাস বলেন, ‘৫ বারের বিশ্বকাপজয়ী ব্রাজিল আমার প্রিয় দল। খেলাতে জয়-পরাজয় থাকবে। একদল জিতবে আরেকদল হারবে এটাই খেলার নিয়ম। গতকাল ব্রাজিল হারার পর মন খারাপ হয়েছে। বেশি মন খারাপ হয়েছে নেইমার যখন কাঁদছিল। তার মতো একজন খেলোয়াড়ের কান্না দেখে খুব কষ্ট পাচ্ছিলাম। এবারের বিশ্বকাপে আর খেলা দেখবো না বলে ঠিক করেছি। আগামী ৪ বছরের জন্য অপেক্ষা জমিয়ে রাখলাম।’

বিদ্যা সিনহা মিম বলেন, ‘খেলা দেখার সময় বুঝতে পারিনি এমন ঘটনার মুখোমুখি হতে হবে। খেলা যখন টাইব্রেকারে এলো তখন একেকটা গোলের মুহূর্তে দমবন্ধ হয়ে আসছিল। শেষ পর্যন্ত প্রিয় দল হেরে গেল। খেলাতে জয়-পরাজয় থাকবে। একদল জিতবে আরেকদল হারবে এটাই নিয়ম। গত রাত থেকে মনটা খারাপ হয়ে আছে। এখন আগামী বিশ্বকাপের অপেক্ষায় থাকতে হবে। তবে, এই বিশ্বকাপে আর খেলা দেখব না। প্রিয় দলের জন্য অপেক্ষায় থাকব।’

মিম আরও বলেন, ‘নেইমারের জন্য খুবই মন খারাপ হয়েছে। আমার বিশ্বাস তিনি আবারও খেলবেন এবং ট্রফি নেবেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here