Home ফিচার সারাদেশে বিএনপির ২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা

সারাদেশে বিএনপির ২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা

0
305

খালেদা জিয়ার মুক্তি, সরকারে পদত্যাগ, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে নতুন করে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

কর্মসূচির মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসসহ সকল নেতাকর্মীদের গ্রেপ্তার ও হত্যার প্রতিবাদে আগামী ১৩ ডিসেম্বর ঢাকা মহানগরসহ সারাদেশের বিভাগ ও জেলায় গণবিক্ষোভ করবে দলটি। আর ১০ দফা দাবি আদায়ের জন্য আগামী ২৪ ডিসেম্বর ঢাকাসহ সব মহানগর ও জেলা সদরে গণমিছিল করা হবে।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে গোলাপবাগ মাঠে এ ঘোষণা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘১০ দফা আদায়ে আন্দোলন, বিক্ষোভ যুগপৎভাবে পালন করব।’

মোশাররফ বলেন, ‘যুগপৎ আন্দোলনের জন্য যে যে দল রাজি হয়েছে, তাদের সঙ্গেও আমরা এই দফাগুলো নিয়ে আলোচনা করেছি। তারাও সম্মতি দিয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here