Home আলোচিত বীর কাবলি পরতে ভালোবাসে: বুবলী

বীর কাবলি পরতে ভালোবাসে: বুবলী

0
352

শুক্রবার এলেই পুত্র শেহজাদ খান বীরকে ঐতিহ্যবাহী পোশাকে সাজান ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। কখনও তাকে দেখা যায় পাঞ্জাবি-টুপিতে, কখনও গায়ে চাপিয়ে দেন কাবলি।

সেইসঙ্গে শাকিব খানের দ্বিতীয় সন্তান সম্পর্কে নেট মাধ্যমে জানান বিভিন্ন রকম তথ্য। এবারও তার ব্যতিক্রম হলো না। বুবলী জানালেন বীর পাঞ্জাবি, কাবলি পরতে ভালোবাসে।

আজ শুক্রবার নিজের ফেসবুকে বীরের দুটি ছবি প্রকাশ করেছেন বুবলী। সেখানে দেখা যাচ্ছে, কাবলি সেটে সেজে উঠেছে ছোট্ট বীর। তার হাতে শোভা পাচ্ছে কালো রঙের একটি ঘড়ি। ক্যাপশনে সন্তানের উদ্দেশ্যে বুবলী লিখেছেন, ‘শুভ শুক্রবার বাবাই। সে সবসময় পাঞ্জাবি/কাবলি পরতে ভালোবাসে।’

মুহূর্তেই বীরের ছবিগুলো লাইক কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। তাদের অনেকে শুভাকামনা জানিয়েছেন তাকে। কেউ কেউ আবার তাকে হুবহু শাকিবের মতো বলে মন্তব্য করেছেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ জুলাই গোপনে বিয়ে করেন শাকিব-বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান শেহজাদ খান বীর। প্রায় আড়াই বছর পর গত ৩০ সেপ্টেম্বর ছেলেকে প্রকাশ্যে আনেন তারা। শোনা যাচ্ছে, ইতোমধ্যে এই দম্পতির বিচ্ছেদও হয়ে গেছে। তবে এ বিষয়ে স্পষ্টভাবে কিছুই জানাননি তারা।

তবে সম্প্রতি হীরের নাকফুল ইস্যুতে শাকিব যা জানালেন, তাতে বুবলীর সঙ্গে তার বিচ্ছেদের গুঞ্জনই পোক্ত হয়েছে। একটি গণমাধ্যমকে শাকিব বলেছেন, বুবলীর সঙ্গে তার কোনও যোগাযোগ নেই! যদিও বুবলী ব্যাপারটি বারবার অস্বীকার করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here