Home আলোচিত ওমরাহ করতে যেতে পারলেন না ডিপজল

ওমরাহ করতে যেতে পারলেন না ডিপজল

0
367

ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। অভিনেতার পাশাপাশি তিনি একজন সফল প্রযোজকও।

এদিকে বেশ কিছুদিন আগে, ডিপজল জানিয়েছেন স্বপরিবারে সৌদি আরবের মক্কা ও মদিনায় যাবেন। পরিবারের সবাইকে নিয়ে তিনি পবিত্র ওমরাহ পালন করবেন।

কিন্তু শেষ মূহুর্তে জানা গেল, অসুস্থতার কারণে পরিবারের সঙ্গে এবার ওমরাহ পালনে যেতে পারছেন না তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ডিপজল নিজেই।

তিনি জানান, বরাবরের মতো এবারও তার স্ত্রী, তিন ছেলে এবং বড় ছেলের বউসহ ওমরাহ’য় যাচ্ছেন। তারও যাওয়ার খুব ইচ্ছে ছিল। কিন্তু হঠাৎ অসুস্থতার কারণে তিনি যেতে পারছেন না।

তবে আগামীতে পরিবারের সবাইকে নিয়ে ওমরাহ পালনের ইচ্ছে আছে বলেও জানান এই খল অভিনেতা। আর পরিবারের সদস্যদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডিপজল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here