Home ফিচার ফখরুল-আব্বাসকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে: হারুন

ফখরুল-আব্বাসকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে: হারুন

0
314

নয়াপল্টনে পুলিশ ও বিএনপি নেতাদের সংঘর্ষে উদ্ভূত পরিস্থিতি ও ১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবিপ্রধান হারুন অর রশিদ।

শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ডিবি কার্যালয়ের গেটের সামনে তিনি এ কথা জানান।

ডিবিপ্রধান বলেন, ‘ডিবি কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার দেখানো অথবা মামলা হবে কি না জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, জিজ্ঞাসাবাদ শেষে আমরা বিস্তারিত জানাবো।

কমলাপুর স্টেডিয়াম নয়, বিএনপিকে সমাবেশ করতে হলে সরকারি বাঙলা কলেজের মাঠেই করতে হবে বলে জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিনগত রাতে তাদের তুলে নিয়ে যাওয়া হয় বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেন।

তিনি বলেন, রাত ৩টার পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে তার উত্তরার বাসা থেকে এবং ৩টা ২০ মিনিটে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তার শাহজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here