Home বিনোদন জন্মদিনে নিশোকে অন্যরকম শুভেচ্ছা জানালেন চঞ্চল চৌধুরী

জন্মদিনে নিশোকে অন্যরকম শুভেচ্ছা জানালেন চঞ্চল চৌধুরী

0
392

আসল নাম আহম্মেদ ফজলে রাব্বি হলেও আফরান নিশো হিসেবে সকলের কাছে তিনি পরিচিত। টিভি বিজ্ঞাপন, নাটক, টেলিফিল্ম, ওয়েব ফিল্মে অভিনয় করে জয় করে নিয়েছেন দেশের প্রায় সব শ্রেণীর দর্শকের মন। গুণী এ অভিনেতার আজ (৮ ডিসেম্বর) জন্মদিন। এ তাকে অন্যরকম শুভেচ্ছা জানিয়েছেন আরেক জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) নিশোসহ একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন চঞ্চল চৌধুরী। সেখানে তিনি লেখেন, ‘সমস্যা কি নিশো? এভাবে তাকায়ে আছিস ক্যান? বললাম তো হ্যাপি বার্থ ডে…। আচ্ছা, এর আগে কখনও তোকে ক্যান জন্মদিনে উইশ করি নাই, তাই? তোর সাথে ছবি খুঁজে পাই নাই, তাই। অনেক কষ্টে পুরানো একটা ছবি পাইলাম। এবার উইশ করলাম….সিমপল…ভালো থাকিস ভাই….. ভালো ভালো কাজ করিস। শুভ জন্মদিনে অনেক শুভ কামনা।’

১৯৮০ সালের এই দিনে টাঙ্গাইলে জন্ম নেন নিশো। ভূঞাপুরের শরণে তার বেড়ে ওঠা। রাজধানীর ধানমন্ডি গভ. বয়েস হাই স্কুল থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি। এরপর তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন।

২০০৩ সালে বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করার মাধ্যমে শোবিজে পদার্পণ করেন নিশো। ২০০৬ সালে গাজী রাকায়াতের পরিচালনায় ‘ঘরছাড়া’ (২০০৬) নাটকের মধ্য দিয়ে তার ছোট পর্দায় অভিনয় শুরু হয়। এরপর একের পর এক অসংখ্য সফল নাটকে অভিনয় করেছেন নিশো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here