Home স্বাস্থ্য ও চিকিৎসা দাঁড়িয়ে খাবার খেলে ভয়াবহ ক্ষতি হয়, জানেন?

দাঁড়িয়ে খাবার খেলে ভয়াবহ ক্ষতি হয়, জানেন?

0
139

স্বাস্থ্য ডেস্ক- ব্যস্ততার কারণে দু’দণ্ড স্থির হয়ে বসে খাওয়ারও সুযোগ মেলে না অনেকের। অফিস কিংবা ক্লাসে যাওয়ার তাড়া, ছুটে গিয়ে বাস ধরতে হবে এখনই। তাইতো সামনে যা পাওয়া যায়, তাই কোনোরকম গিলে ফেলে দে ছুট। বসার আর সময় কোথায়! তাড়াহুড়োয় দাঁড়িয়ে খেতে গিয়ে নিজের কী ক্ষতি করছেন, তা অজানাই থেকে যাচ্ছে! এভাবে খেতে থাকলে একটা সময় আপনি অবসাদগ্রস্ত হয়ে পড়বেন। খাবারের স্বাদও অনুভব করতে পারবেন না।

 

গবেষণা বলছে, দাঁড়িয়ে খাবার খেলে তা সরাসরি পাকস্থলীতে চলে যায়। এতে খাবার সঠিকভাবে হজম হয় না ও পরিপাকতন্ত্রের সমস্যা দেখা দেয়। আর খাদ্যনালি, পাকস্থলীতে কোনও সমস্যা না থাকলেও হতে পারে অ্যাসিডিটির সমস্যা।

 

খাবার ঠিকমতো হজম না হলে এর প্রভাব পুরো শরীরে পড়ে। কারণ বদহজম নানা সমস্যা সৃষ্টি করে। বদহজম হলে গ্যাস, পেট ফাঁপা, খাবার জমাট হয়ে যাওয়া, কোষ্ঠকাঠিন্য, বুক জ্বালা ও অবসাদ দেখা দেয়।

 

কী করবেন?

 

কখনও দাঁড়িয়ে খাবার খাবেন না। এছাড়া হজমশক্তি বাড়াতে ফাইবারসমৃদ্ধ ও পূর্ণ শস্য খাবার, সবুজ শাকসবজি ও ফল খেলে পরিপাকতন্ত্র ভালো থাকে। সেই সঙ্গে খাবার ভালোভাবে চিবিয়ে খাওয়া ও প্রচুর পরিমাণ পানি খেতে হবে। বেশি চর্বিযুক্ত খাবার খাবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here