বর্তমান সময়টা ভার্চুয়ালের। আড্ডা হোক কিংবা জরুরি কাজ, বাস্তবতার পাশপাশি এখন নিত্যনতুন বাস্তবতা হচ্ছে ভার্চুয়াল জগত। এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই।
বাংলাদেশে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুক। আর তাইতো এই মাধ্যমকে কেন্দ্র করে সবাই আপডেট থাকতে চান। ঢাকাই সিনেমার প্রতিবাদী নায়িকা পরীমণিও এর ব্যতিক্রম নন। ফেসবুকে প্রায়ই ব্যক্তিজীবনের বিভিন্ন আনন্দঘন মুহূর্ত শেয়ার করে অনুরাগীদের দেখার সুযোগ করে দেন তিনি।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেকে নিয়ে একটি পোস্ট করেন পরীমণি। সঙ্গে নিজের অনুভূতিও শেয়ার করেছেন এ নায়িকা।
ক্যাপশনে লেখেন, আমাদের শীতু শীতু হয় এট্টু! ছবিতে দেখা যায় পরীমণির কোলো হুডি পরা রাজ্যকে। বেশ পুলকিত হয়ে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। আর পরীর মুখ হাস্যজ্জল।
উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। চলতি বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একইদিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।
