Home ফিচার শান্তিপূর্ণ সমাবেশ ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে ১৫ দেশের বিবৃতি

শান্তিপূর্ণ সমাবেশ ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে ১৫ দেশের বিবৃতি

0
256

বাংলাদেশে অবস্থিত ১৫ দেশের রাষ্ট্রদূত ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে এক যৌথ বিবৃতি দিয়েছেন। এতে তারা শান্তিপূর্ণ সমাবেশ এবং নির্বাচনি প্রক্রিয়ার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।

যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার রাতে বাংলা ও ইংরেজিতে এ বিবৃতি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, ‘আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে আমরা মানবাধিকার সুরক্ষা ও উন্নয়ন উৎসাহিত করার ক্ষেত্রে গণতন্ত্রের মৌলিক ভূমিকাকে তুলে ধরতে চাই’।

বিবৃতিদাতা দেশগুলো হলো অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রে সংরক্ষিত স্বাধীনতা উদযাপন করি এবং ঘোষণাপত্রে বর্ণিত বিভিন্ন অঙ্গীকারের মধ্যে স্বাধীন মতপ্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ ও নির্বাচন বিষয়ে জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রের অঙ্গীকার রক্ষার গুরুত্ব তুলে ধরি’।

বিবৃতিতে আরো বলা হয়, ‘অর্থপূর্ণ অংশগ্রহণ, সমতা, নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক মানবিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অনুসরণীয় মূল্যবোধ ও নীতি হিসেবে আমরা গণতান্ত্রিক শাসনকে সমর্থন ও উৎসাহিত করি। আমরা বাংলাদেশের বন্ধু ও অংশীদার হিসেবে এ দেশের সাফল্যকে আরো উৎসাহিত করতে আগ্রহী এবং মানবাধিকারের সার্বজনীন ঘোষণার চেতনায় উদ্বুদ্ধ হয়ে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার গুরুত্ব পুনর্ব্যক্ত করছি’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here