Home দেশের খবর ঢাকা কালিয়াকৈর ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিয়াকৈর ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
319

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত নির্বাহী কমিটির সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাফি ইবনে সাজ্জাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তাজওয়ার আকরাম সাকাফি ইবনে সাজ্জাদ।

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলীম অভির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সিনিয়র সহ সভাপতি ইমরান হোসেন হান্নান, ইউনুস আলী, আজিজুর রহমান (মাইটিভি), সহ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, নাজমুল হাসান, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার সংবাদ উপজেলা প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এসময় উপস্থিত সাংবাদিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাফি ইবনে সাজ্জাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here