কালিয়াকৈরে দিদার ফার্মা লিঃ বিক্রয় প্রতিনিধির সম্মেলন অনুষ্ঠিত

মোঃ দেলোয়ার হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে দিদার ল্যাবরেটরিজ (আয়ুর্বেদিক) এবং দিদার ফার্মা লিমিটেডের বিক্রয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার সোহাগ পল্লী রিসোর্টে একটি সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

দিদার ফার্মার গাজীপুর জেলা এজেন্ট ও ডিলার মোশারফ হোসেনের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিদার ফার্মা লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা হাকিম মোঃ দিদার চৌধুরী।

 প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিদার ফার্মার পরিচালক আরিফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিদার ফার্মার পরিচালক চায়না আক্তার, সজীব হোসেন দিদার ফার্মার ফ্যাক্টরি পরিচালক হাসানুজ্জামান, দিদার ফার্মার জেনারেল ম্যানেজার হযরত আলী, সহ বিভিন্ন এলাকা হতে আগত বিক্রয় প্রতিনিধিগণ ও প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *