Home বিনোদন এবার তমা মির্জার নায়ক হচ্ছেন অপূর্ব

এবার তমা মির্জার নায়ক হচ্ছেন অপূর্ব

0
283

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মনোমুগ্ধকর অভিনয় দিয়ে দর্শকদের কাছ থেকে প্রশংসিত হচ্ছেন। এবার তিনি জনপ্রিয় একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিতব্য ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন।

আলফা আইয়ের ব্যানারে নাম চূড়ান্ত না হওয়া এ সিরিজটি নির্মাণ করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিতব্য এ সিরিজটিতে তমা মির্জার বিপরীতে থাকছেন ছোট পর্দার তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

সংবাদমাধ্যমকে এমনটাই নিশ্চিত করেছেন আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল।

তিনি বলেন, ‘আমাদের একসঙ্গে বেশ কিছু প্রজেক্ট প্রস্তুত হচ্ছে। তার মধ্যে জনপ্রিয় একটা প্ল্যাটফর্মের জন্য ওয়েব সিরিজ নির্মিত হবে, যেটা নির্মাণ করবেন তানিম রহমান অংশু। এই প্রজেক্টের সবকিছুই চূড়ান্ত। এটাতে অপূর্ব, তমা মির্জা থাকবেন। আরও অনেক চমক রয়েছে এখানে সেটা কিছুদিন পরেই জানতে পারবেন।’

এর আগে সম্প্রতি প্রথমবারের মতো সিনেমায় নাম লিখিয়েছেন ছোট পর্দার সুপারস্টার আফরান নিশো। সিনেমার নাম ‘সুড়ঙ্গ’। এতে নিশোর নায়িকা হিসেবে থাকছেন তমা মির্জা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here