Home বিনোদন প্রাণে বাঁচলেও হয়তো কখনও মা হতে পারতাম না: ফারিণ

প্রাণে বাঁচলেও হয়তো কখনও মা হতে পারতাম না: ফারিণ

0
167

ছোট পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ। গত শুক্রবার (২ ডিসেম্বর) রাজধানীর যমুনা ফিউচার পার্কের চলন্ত সিঁড়িতে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে বাসায় বিশ্রাম নিচ্ছেন এ অভিনেত্রী। তবে দুর্ঘটনার ঘোর কাটছে না তার।

ফারিণের ভাষ্য, দুর্ঘটনার সময় বাবা-ভাই সঙ্গে না থাকলে তিনি হয়তো বাঁচতেন না। আর প্রাণে বাঁচলেও হয়তো তার পা থাকতো না কিংবা কখনও মাতৃত্বের স্বাদ পেতেন না।

এ ব্যাপারে বিস্তারিত লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন এই অভিনেত্রী। তিনি সেখানে জানান, ‘যদি গতকাল ফ্র্যাকশন অব সেকেন্ডের মধ্যে আমাকে আমার ভাই পেছন থেকে টান দিয়ে না সরাত কিংবা আমার বাবা যদি আমাদের দুজনকে ধাক্কা দিয়ে ফেলে না দিতো, আমি জানি না আজকে এ স্ট্যাটাস লেখার জন্য বেঁচে থাকতাম কিনা। হয়তো থাকতাম। তবে আমার পা থাকতো না অথবা আমি কখনো মা হতে পারতাম না। সে পরিস্থিতির ভয়াবহতা হয়তো লিখে বা বলে বোঝানো সম্ভব নয়।

তিনি আরও লেখেন, ‘গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার আশেপাশে যমুনা ফিউচার পার্কের প্রথম ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে নামার সময় গেট দিয়ে ঢুকেই যে মেইন এস্কেলেটরটা সেটায় আমার দুর্ঘটনা ঘটে। সিঁড়ির নিচে যে অ্যালুমিনিয়ামের নাকি স্টিলের সেটা জানি না, সে পাত খুলে বের হয়ে ধারালো কোণা আমার পায়ে আঘাত করে।

আমি সিঁড়ির ডান পাশে ছিলাম। আর ওইটা ছিল ঊর্ধ্বমুখী। সংঘর্ষ হয় আমার পরনের প্যান্ট ছিঁড়ে যায় অনেকটুকু। আর পায়ের বিভিন্ন স্থান ছিলে যায় ও ডিপ কাট হয়, যেটা পরবর্তীতে টের পাই।

কিন্তু ওই মুহূর্তের শুধু একটা ইমেজ আমার মাথায় ঘুরে ফিরে বারবার আসছে তা হলো কিছু বোঝার আগে সবাই গগনবিদারী চিৎকার করে উঠল। আমি দেখলাম ডান পা স্ক্র্যাচ করে পায়ের পাশ দিয়ে মাঝখান হয়ে বাম পায়ের উপরের দিকে একটা পাত ঢুকে যাচ্ছে। আর চলন্ত সিঁড়িটিও আমাকে আরো সেদিকেই ঠেলে নিয়ে যাচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here