কলার উপকারিতা জানালেন শ্রীলেখা

ওপার বাংলার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। অভিনয়ের চেয়ে নিজের ব্যক্তিগত জীভনকে ঘিরেই আলোচনায় বেশি থাকেন যিনি। একদিকে তিনি যেমন অকপট, স্পষ্টবাদী, আবার ব্যক্তিগত জীবন নিয়েও খুল্লামখুল্লা।

মাঝে মাঝেই একে ওকে খোঁচা দিয়ে স্ট্যাটাস দেন তিনি। তবে এবার আর খোঁচা দিলেন না এ অভিনেত্রী। নেটিজেনদের জানালেন কলার উপকারিতা।

আজ শুক্রবার নিজের ফেসবুকে কলা হাতে একটি ভিডিও প্রকাশ করেছেন শ্রীলেখা। ক্যাপশনে লিখেছেন, ‘কোনো তামাশার উদ্দেশ্যে নয়, একটি সুস্থ মন ও লৌহ মানব/মানবী হতে প্রতিদিন একটি করে কলা খান।’

তবে শ্রীলেখা খারাপ কোনো ইঙ্গিত করেননি বললেও মন্তব্যকারীদের কেউ কেউ ভাবছেন তিনি নেতিবাচক উদ্দেশ্যেই কলা নিয়ে লিখেছেন। মন্তব্যের ঘরে ইঙ্গিতে তা প্রকাশ করেছেন কয়েকজন।

অন্যকে সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার উপায় বাতলে দিলেও কিছুদিন আগে নিজের স্বাস্থ্য নিয়ে একটি পোষ্ট দিয়েছিলেন শ্রীলেখা। মমতা রোগ ধরেছে উল্লেখ করে এ অভিনেত্রী লিখেছিলেন, ‘ভুঁড়িটা কমবে না মনে হচ্ছে দিয়ে দেই ড্রেসটা কাউকে? এখনও ট্যাগ খুলিনি… এরকম পোস্ট হয়তো কোনো অভিনেত্রী করে না তাই না? কী করব আমাকে মমতা রোগ ধরেছে যে।’

শ্রীলেখার ওই পোস্ট অনেকেই ইতিবাচকভাবে নিয়েছিলেন তখন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *