Home বিনোদন যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার কথা স্বীকার করলেন অপু বিশ্বাস

যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার কথা স্বীকার করলেন অপু বিশ্বাস

0
365

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও তার পুত্রসন্তান আব্রাম খান জয় সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন। দেশটিতে স্থায়ী আবাসনের প্রাথমিক অনুমতি পেয়েছেন তারা।

গেল ২৯ অক্টোবর অপু-জয় এই ভিসা হাতে পেয়েছেন বলে সম্প্রতি সূত্রের বরাতে জানা গেছে। অবশেষে বিষয়টি স্বীকার করলেন নায়িকা নিজেও।

ভিসা পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় সংবাদমাধ্যমকে অপু বিশ্বাস বলেন, আমেরিকান ভিসা আহামরি কিছু নয়। আমার ছেলে ডিজনি ওয়ার্ল্ড খুবই পছন্দ করে। তাই মনে হলো আমেরিকার ভিসার জন্য আবেদন করি। হয়ে গেলে ক্ষতি কি। ভিসা পেয়েও গেলাম। এটি নিয়ে কথা বলারও কিছু দেখছি না আমি।

বর্তমানে অপু ব্যস্ত আছেন সরকারি অনুদানে নির্মিতব্য তার প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’ নিয়ে। সম্প্রতি ঢাকার অদূরে মানিকগঞ্জ সিনেমাটির প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে।

বন্ধন বিশ্বাস পরিচালিত সিনেমাটির দ্বিতীয় ধাপের শুটিং খুব শিগগিরই শুরু হবে বলে জানা গেছে। সম্প্রতি অভিনেত্রী শেষ করেছেন একটি বিজ্ঞাপনের শুটিং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here