আর্জেন্টিনা সাপোর্ট করার কারণ খোলাসা করলেন জায়েদ খান

চলতি বিশ্বকাপে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। প্রিয় দলের জয়ে উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। পিছিয়ে নেই চলচ্চিত্রের অভিনয়শিল্পীরাও; এক ফেসবুক পোস্টে হালের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান বিজয়ী দলটিকে অভিনন্দন জানিয়েছেন।

এর আগে সম্প্রতি এক ফেসবুক পোস্টে আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথা জানিয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত এই চিত্রনায়ক।

কী কারণে দলটিকে সমর্থন করেন, তার কারণও খোলাসা করেছেন তিনি, ‘ছোটবেলা থেকেই ম্যারাডোনার কারণে এই দলের প্রতি ভালোবাসা। এই দলের জার্সি ছাড়া কোনো দলের জার্সি কখনো গায়েও দিইনি। এইবারের বিশ্বকাপে সুন্দর খেলা উপহার দেবে, এটাই প্রত্যাশা।’

আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়ে একটি বল হাতে ফটোসেশনেও অংশ নিয়েছেন জায়েদ; তার কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন তিনি। সেই পোস্টে খল অভিনেতা মিশা সওদাগর লিখেছেন, ‘শুভকামনা’; জায়েদ খান তাঁকে ধন্যবাদ দিয়েছেন।

রুহুল আমিন নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘লেগে থাকো। কাপ নিতে হবে এবার।’ প্রতিউত্তরে জায়েদ লিখেছেন, ‘ইনশাআল্লাহ ভাইয়া’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *