Home আলোচিত ম্যারাডোনা বেঁচে থাকলে খুশি হতেন: মেসি

ম্যারাডোনা বেঁচে থাকলে খুশি হতেন: মেসি

0
181

কাতার বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে পোল্যান্ডের মুখিমুখি হয়েছে আর্জেন্টিনা। এ ম্যাচ জিতলেই শেষ ষোলোতে পা রাখবে দলটি। তবে হেরে গেলে বিদায়। আর ড্র করলে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকে।

এ ম্যাচে মাঠে নেমেই দারুণ এক রেকর্ড গড়লেন লিওনেল মেসি। সর্বকালের সেরা ফুটবলার দিয়েগো ম্যারাডোনাকে পেছনে ফেলে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন এই মহাতারকা।

ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন মেসির দখলে। বিশ্বকাপে এর আগে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ২১ ম্যাচ খেলার রেকর্ডটি ছিল ম্যারাডোনার দখলে। পোল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ মঞ্চে নিজের ২২তম ম্যাচ খেলতে নেমেছিলেন মেসি।

ম্যারাডোনার রেকর্ড ভেঙ্গে মেসি বলেন, ‘রেকর্ডের বিষয়টি কিছুদিন আগে জেনেছি। এমন সব রেকর্ড ভেঙে এগিয়ে যাওয়া আনন্দের। আমার মনে হয় বেঁচে থাকলে ম্যারাডোনা নিশ্চই খুব খুশি হতেন। আমাকে অনেক স্নেহ করতেন তিনি। আমার সবকিছু ভালোমতো হলে খুশি হতেন কিংবদন্তি।’

ম্যারাডোনাকে ছাপিয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় চতুর্থ স্থানে উঠেছেন মেসি। এই তালিকার শীর্ষে আছেন জার্মানির লোথার ম্যাথুজ। ২৫টি ম্যাচ খেলেছেন তিনি। ২৪টি ম্যাচ খেলেছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা ও ২৩টি ম্যাচ খেলেছেন ইতালির পাওলো মালদিনি।

পোল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে ক্লাব ও দেশের হয়ে ৯৯৯তম ম্যাচ খেলার নজির গড়েন মেসি। বিশ্বকাপের শেষ ষোলোতে ১ হাজার ম্যাচ পূর্ণ করবেন তিনি।

পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি মিস করেন মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম খেলোয়াড় হিসেবে ৩টি পেনাল্টি শট নিয়ে দু’টি পেনাল্টি মিস এবং ১টি গোল করেছেন মেসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here