হারলেই বাদ পড়ার শঙ্কা নিয়ে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে অপ্রত্যাশিতভাবে হারের পর বাদ পড়ার ঝুঁকিতে ছিল ফেভারিট দলটি। তবে সেই দল এখন টানা দুই জয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে।
চলতি কাতার বিশ্বকাপের ‘সি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার রাত ১টায় দোহার স্টেডিয়াম ৯৭৪’এ মাঠে নেমেছিল আর্জেন্টিনা এবং পোল্যান্ড। এতে ২-০ গোলে জয় লাভ করেছে আর্জেন্টিনা।
তবে এই ম্যাচের আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সালমান মুক্তাদির লিখেছেন, নিজক্ষেত্রে সফল মানুষ আয়মান সাদিক, আফরান নিশো, বিদ্যা সিনহা মিম। একটা জায়গায় তারা সবাই এক। তারা সবাই ব্রাজিল সমর্থক।
আর্জেন্টিনা সমর্থকদের খোঁচা দিয়ে তিনি লেখেন, আর্জেন্টিনার সমর্থকরা ইতোমধ্যে খুনের জন্য খবরের শিরোনামে রয়েছে এবং বাকিরা টিকটকে নাচছে।
সালমান মুক্তাদিরের সেই স্ট্যাটাসটি নেটিজেনদের নজর কেড়েছে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত তার সেই পোস্টে ৬১ হাজার রিয়্যাক্ট ও সাত হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে। এছাড়াও এক হাজার নেটিজেন শেয়ার করেছেন।

