ময়লার গাড়ি ভাঙচুরের মামলায় আদালতে হাজিরা দিলেন মির্জা ফখরুল

সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে হাজিরা দিয়েছেন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজধানীর ম্যাজিস্ট্রেট কোর্টের (সিএমএম) বিচারক তোফাজ্জল হোসেনের আদালতে হাজিরা দেন তিনি।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালে মিন্টো রোডে প্রধান বিচারপতির বাসবভনের সামনে সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাঙচুর মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল আজ।

হাজিরা শেষে মির্জা ফখরুলের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, এটি একটি গায়েবি মামলা। যা ২০১২ সালের ৯ ডিসেম্বর দেওয়া হয়।

তিনি আরও বলেন, মামলায় অভিযোগ করা হয়, প্রধান বিচারপতির বাসার সামনে এই হামলার ঘটনা ঘটে। যা বাস্তবে ঘটেনি। পুলিশ যে গায়েবি মামলা দেয়, এটা তার বড় উদাহরণ। এই মামলার জন্মই হয়েছে বিরোধী দলকে দমন করার জন্য।

আদালতের সীমাবদ্ধতার কারণে এই মামলার চার্জ শুনানির কার্যক্রম হয়নি, পরবর্তীতে নতুন তারিখ জানানো হবে বলেও এ সময় জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *