এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। পেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু ৩৭ মিনিটে পেনাল্টি থেকে গোলই করতে পারেননি এই ফরোয়ার্ড।
স্পট কিক থেকে তার নেওয়া শট ঠেকিয়ে দেন পোলিশ গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি। বাঁ দিক থেকে ঝাঁপিয়ে পড়ে পোল্যান্ডকে রক্ষা করেন তিনি।
তাতে যা হওয়ার তা-ই হয়েছে, পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা প্রথমার্ধে গোল পায়নি; বিরতিতে গিয়েছে ০-০ সমতা নিয়ে।
