ইসলামী গানের মিউজিক ভিডিওতে মিশা সওদাগর

সম্প্রতি বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর একটি ইসলামিক গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ইয়ামিন ইলান।

রফিকুল ইসলাম তৌহিদের লেখা এবং বদরুজ্জামানের সুর ও কণ্ঠে ‘মইরা গেলে ফিইরা আসে না’ শিরোনামের ইসলামিক গানের মিউজিক ভিডিওতে দীর্ঘ সময় পরে অভিনয় করতে দেখা যাবে মিশা সওদাগরকে।

মিশা সওদাগর তার ক্যারিয়ার শুরু করেছিলেন একটি গানের ভিডিওতে মডেলিংয়ের মাধ্যমে। এরপর তিনি ছটকু আহমেদের ‘চেতনা’ ও ‘অমর সঙ্গী’ নামে দুটি চলচ্চিত্রে নায়কের ভূমিকায় অভিনয় করেন। এরপরে খল চরিত্রে অভিনয় করে নিজের জায়গা পোক্ত করে নেন এই অভিনেতা।

ইসলামিক গানের মিউজিক ভিডিওতে অভিনয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মিশা সওদাগর বলেন, ‘সিনেমায় অভিনয় করলেও আমি প্রায়ই বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে অংশগ্রহণ করি। তবে ইসলামিক গানে প্রথমবার মডেল হিসেবে অভিনয় করেছি। ভীষণ উপভোগ করেছি শুটিংয়ের পুরোটা সময়। গানের কথার পাশাপাশি মিউজিক ভিডিওতেও বেশকিছু মেসেজ রয়েছে। আশা করি দর্শক-শ্রোতাদের কাছে ভালো লাগবে এই মিউজিক ভিডিওটি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *