ফুলবাড়ীতে এসএসসিতে ফেল করায় আত্মহত্যা!

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় দুটো বিষয়ে ফেল করায় আত্মহত্যা করেছে মোছা. মোত্তারিনা (১৬) নামের এক শিক্ষার্থী।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার কাজীহাল ইউনিয়নের কড়াই গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
শিক্ষার্থী মোত্তারিনা ওই গ্রামের মো. মান্নানের মেয়ে এবং পুখুরি স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরে পুখুরি স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থী মোছা. মোত্তারিনা। গত সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলে মোত্তারিনা জানতে পারে যে, সে দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছে।

মঙ্গলবার সকালে সাড়ে ১০টায় নিজ শয়নকক্ষে ঢুকে দরজার ছিটকিনি ভেতর থেকে লাগিয়ে দেয় মোত্তারিনা। পরে সে বিষয়টি বুঝতে পেরে মোত্তারিনার মায়ের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ঘরের দরজা ভেঙে দেখে মোত্তারিনা ঘরের তীরের সাথে ফাঁস লাগিয়ে ঝুলছে। পরে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন কাজীহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মানিক রতন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *