ঘুম আসতেছে না, আমার দুই চোক্ষে শুধুই মেসি: পরীমণি

প্রথম খেলায় তুলনামূলক খর্বশক্তির দল সৌদি আরবের সঙ্গে হেরে চাপের মধ্যে পড়েছিল ফেভারিট আর্জেন্টিনা। তাই দ্বিতীয় ম্যাচ হয়ে উঠেছিল দলটির জন্য ফাইনালের মতো। হারলেই আসর থেকে ছিটকে যাওয়ার শঙ্কা নিয়ে শনিবার দিবাগত রাত ১টায় মেক্সিকোর বিরুদ্ধে মাঠে নেমেছিল দলটি।

আর্জেন্টিনার সমর্থকদের ভরসার আরেক নাম লিওনেল মেসি। ফুটবলের এই জাদুকর ঠিকই খাদের কিনারা থেকে দলকে টেনে তুলবেন, এই বিশ্বাস নিয়ে খেলা দেখতে বসেন তারা। তাদের সেই বিশ্বাসের মর্যাদা রেখেছেন মেসি। জাদুকরি পারফরম্যান্সে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। এ দিন নিজে এক গোল করেছেন। সাহায্য করেছেন অন্যকে গোল করতে।

মেসির খেলা দেখতে আর্জেন্টিনার জার্সি গায়ে খেলা দেখতে বসেছিলেন পরীমণি। মেসির এমন জাদুকারি পারফরম্যান্সে দারুণভাবে উচ্ছ্বসিত হয়েছেন তিনি।

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে তার প্রতি ভালোবাসা জানিয়েছেন এ নায়িকা। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘মেসি একটা ভালোবাসা।’ সঙ্গে লাভের ইমোজি।

মাত্র তিন সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, খেলা শেষে কথা বলছেন মেসি। টিভিতে সেই দৃশ্য দেখে তাকে ফ্লাইং কিস দিচ্ছেন পরী। হাসিতে জানান দিচ্ছেন তার উচ্ছ্বাসের কথা।

এছাড়া ভোরে তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে আবারও লিখেছেন, ‘আল্লাহ রে আমার ঘুম আসতেছে না! মেসি গো মেসি! আমার দুই চোক্ষে শুধুই মেসিইইইইইইই…’

এর আগে মেসি যখন প্রথম গোলটি দেন, সে সময় মেসির একটি ছবি পোস্ট করে পরী লেখেন, ‘মেসি, আই লাভ ইউ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *