Home বিনোদন আর্জেন্টিনার পাশাপাশি আমি এখন ব্রাজিলেরও সমর্থক: জয়

আর্জেন্টিনার পাশাপাশি আমি এখন ব্রাজিলেরও সমর্থক: জয়

0
111

অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সোশ্যালে সক্রিয়। সেখানে প্রায়ই নিজের কাজ ও ব্যক্তিগত বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন তিনি। কাতার বিশ্বকাপ ফুটবল আসরকে কেন্দ্র করে পছন্দের দল নিয়ে পোস্ট করতে দেখা যায় তাকে। এবার ব্রাজিলের দুর্দান্ত খেলায় অনেকটা মুগ্ধতা প্রকাশ করেছেন এই উপস্থাপক।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হয় ব্রাজিল-সার্বিয়ার ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ সার্বিয়ার বিপক্ষে জোড়া গোলে জয় পেয়েছে কোচ তিতের দল। মাত্র নয় মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্লিসন।

বাংলাদেশে স্বাভাবিকভাবে বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল ও আর্জেন্টিনা দল নিয়ে উন্মাদনা বেশি দেখা যায়। আর অভিনেতা জয়ের পছন্দের দল আর্জেন্টিনা। তবে বৃহস্পতিবার সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের জয়ে শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় ফেসবুক পেজে জয় লেখেন, “আমাদের শৈশবে ম্যারাডোনা এবং তারপর কৈশরের বাতিস্তুতা এবং যৌবনে মেসি। ব্যাস এরপর আর্জেন্টিনার সাপোর্টার। চাপ নেয়ার মানসিকতা থাকা পর্যন্ত আর্জেন্টিনার সাপোর্ট করতে কোনো দ্বিধা নেই।”

তিনি আরও লেখেন, “ইদানিং চাপমুক্ত থাকার মানসিকতা তৈরি হয়েছে। গত রাতের খেলা দেখার পর চাপমুক্ত আনন্দের খেলা উদযাপন করার জন্য আর্জেন্টিনার পাশাপাশি আমি এখন ব্রাজিলেরও সমর্থক।”

সবশেষ ব্রাজিলের জয় নিয়ে লেখেন, “ইস, এমন একটা গোল যদি জীবনের কোনো ক্ষেত্রে দিতে পারতাম! কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা হলে কাকে সাপোর্ট করব, আপনারাই বলেন?”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here