Home প্রধান খবর আমার ইনবক্সে মেসেজের বন্যা বয়ে যাচ্ছে: সিয়ামের স্ত্রী

আমার ইনবক্সে মেসেজের বন্যা বয়ে যাচ্ছে: সিয়ামের স্ত্রী

0
212

অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামালের চুমু ও চড়ের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভেসে বেড়াচ্ছে বিভিন্ন আইডিতে ও পেজে। এটি সিনেমার শুটিংয়ের অংশ জানার পরও অনেকে নেতিবাচক মন্তব্য করছেন। করছেন নোংরা ইঙ্গিত।

এবার ভিডিওটি নিয়ে মুখ খুললেন সিয়ামের স্ত্রী শাম্মী রুশাফি অবন্তী। তিনি বললেন, ‘সিয়াম ও সুনেরাহ একে অপরের খুব ভালো বন্ধু, সুনেরাহ আমারও খুব ভালো বন্ধু।’

ভিডিওটি ছড়ানোর পর থেকেই বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে অবন্তীকে। অনেকে ইনবক্সে চুপিচুপি তার নিকট জনতে চাইছেন এ প্রসঙ্গে। পরে নেট দুনিয়ায় একটি পোস্ট দিয়ে নিজের অবস্থান জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘কেউ ভালোবেসে চুমু দেয় নাই, চড়ও রাগ করে মারে নাই।’

অবন্তী বলেন, আমার ইনবক্সে মেসেজের বন্যা বয়ে যাচ্ছে। অতিরিক্ত ট্যাগের কারণে নোটিফিকেশন দেখানো বন্ধ হয়ে গেছে।

তিনি আরও লেখেন, “যাইহোক, এটি এতটাই বাস্তব লাগছিল, দৃশ্যটি বুঝতে আমার কয়েক সেকেন্ড সময় লেগেছে!”

এর আগে বুধবার (২৩ নভেম্বর) রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘তারুণের বাংলাদেশ কনসার্ট’ অনুষ্ঠিত হয়। সেখানে রক তারকা জেমসের পারফর্ম চলছিল। সেই সময় সেখানে কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে ‘অন্তর্জাল’ সিনেমার শুটিং হচ্ছিল। সেখানে একটি দৃশ্যে দেখা যায়, সিয়াম আহমেদ কনসার্ট উপভোগ করার সময় এক তরুণী হঠাৎ করেই এসে চুমু দেন তাকে। আর তাৎক্ষণিক ওই তরুণীকে চড় মারেন অভিনেতা। ধাক্কা দিয়ে সরিয়েও দেন। এরপর তরুণী সেখান থেকে চলে যান।

জানা যায়, সিনেমার একটি দৃশ্যের জন্য এভাবেই শুটিং করা হচ্ছিল। শুটিংয়ের সেই ভিডিও কেউ সোশ্যালে পোস্ট করে বুধবার (২৩ নভেম্বর) রাতে। যা এখন ভাইরাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here