Home দেশের খবর ঢাকা কালিয়াকৈরে তারেক জিয়ার ৫৮তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কালিয়াকৈরে তারেক জিয়ার ৫৮তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

0
462

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর পৌর সেচ্ছাসেবক দলের উদ্যেগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ ট্রাকস্ট্যান্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে তারেক জিয়ার ৫৮তম শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই সময় সভাপতিত্ব করেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসএম বেলায়েত হোসেন বিল্লাল, অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের মহসিন মোল্লা।

এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ,পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন খান,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ সহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here