আর্জেন্টিনা অপ্রত্যাশিতভাবেই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হেরে গেছে সৌদি আরবের কাছে। ২-১ গোলের হার স্বাভাবিকভাবেই মেনে নিতে পারছেন না দলটির সমর্থকরা। প্রিয় দলের এমন হারে অনেকেই সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেছেন হতাশা। তবে পরের খেলায় আর্জেন্টিনার জয়ের ব্যাপারে আশাবাদী ভক্তরা।
ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা নূতন আর্জেন্টিনা সমর্থক। প্রিয় দল নিয়ে নিয়মিত ফেসবুক স্ট্যাটাস দেন এই নায়িকা।
আর্জেন্টিনার হারের পরে নূতন তার ফেসবুকে লিখেন, ‘ব্যাপার না শেষ ভালো যার সব ভালো তার, নেক্সট ম্যাচ থেকে আমার দল ঘুরে দাঁড়াবে।’
আজকের খেলা আর্জেন্টিনার ভাগ্য সহায়ক ছিল না উল্লেখ্য করে তিনি লিখেন, ‘তবে, ভাগ্য সহায়ক ছিল না, ২টা অফ সাইড, ৮১ মিনিটের দিকে ডি-মারিয়ার কিক টা ফেরালো সৌদি। ‘মার্টিনেজ’ এর চেষ্টা ছিল। কিছু মিস কিক হয়েছে আমাদের, মেসির জন্য মন বেশি খারাপ লাগছে। অ্যানিওয়ে, লাভ ইউ আর্জেন্টিনা।’
