Home ফিচার এবার পুলিশের আরেক এসপিকে বাধ্যতামূলক অবসর

এবার পুলিশের আরেক এসপিকে বাধ্যতামূলক অবসর

0
157

চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই আরেক পুলিশ সুপারকে অবসরে পাঠিয়েছে সরকার। তার নাম ব্যারিস্টার জিল্লুর রহমান।

সোমবার (২১ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য অতিরিক্ত কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ব্যারিস্টার মো. জিল্লুর রহমানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ নিয়ে বিসিএস পুলিশ ক্যাডারের মোট ৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। এর মধ্যে দুজন অতিরিক্ত ডিআইজি ও পাঁচজন পুলিশ সুপার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here