Home দেশের খবর ঢাকা ভ্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল

ভ্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল

0
253

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ছাত্রদলের নেতা নয়ন হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তৌহিদুর রহমান তুহিন এর নেতৃত্বে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে (২০ই নভেম্বর) গাজীপুরের কালিয়াকৈর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মনির হোসেন, কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিঠুন হোসাইন, কালিয়াকৈর পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন হৃদয়, রহমতুল্লাহ সজিব খান, সদস্য আলামিন হোসেন, ১নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি হাফিজুর রহমান অন্তর, বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য রাজিব শিকদার, সুত্রাপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাকিল হোসেন, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক দেওয়ান মিসকাত, ২নং ওয়ার্ড সভাপতি সৈকত, সিনিয়র সহ-সভাপতি সাকিব সহ ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here