Home বিনোদন রিচি ও ভাবনার হাত ধরে বেইলি রোডে ‘কলকাতার ভাবি’

রিচি ও ভাবনার হাত ধরে বেইলি রোডে ‘কলকাতার ভাবি’

0
202

অভিনেত্রী রিচি সুলাইমান ও আশনা হাবিব ভাবনার হাত ধরে এবার ঢাকায় চালু হলো ‘‘কলকাতার ভাবি’’। শুক্রবার রাজধানীর বেইলি রোডের নাভানা বেইলি স্টারের লেবেল ২ তে ‘‘কলকাতার ভাবি’’ শোরুমে উদ্বোধন করলেন এই দুই অভিনেত্রী। এখন থেকে এতোদিন যারা ‘কলকাতার ভাবি’কে শুধু অনলাইনেই পেয়েছেন তারা আউটলেটেও পাবেন।

রিচি সোলায়মান বলেন, ‘এটি একটি দারুণ সুযোগ। আমি যতদূর জানি ঢাকার অনেকেরই কলকাতার জামা-কাপড়ের প্রতি আগ্রহ রয়েছে। কিন্তু সময় ও নানা কারণে কলকাতায় গিয়ে শপিং করার সুযোগ হয়ে ওঠে না। কলকাতার ভাবির মাধ্যমে এখন থেকে তারা ঢাকায় বসেই দারুণ কালেকশন নিতে পারবেন।’

‘কলকাতার ভাবি’ মূলত একটি ফেসবুক পেজ। ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর ফেসবুকে যাত্রা শুরু হয়। কেবল কলকাতার পোশাকই বিক্রি করা হয় এতে। সামাজিক যোগাযোগমাধ্যমে পেজটির বেশ ক্রেতাপ্রিয়তা রয়েছে। এই প্রতিষ্ঠানটিই এবার আউটলেট নিয়ে এলো।

আউটলেটের উদ্বোধনে এসে ভাবনা বললেন, ‘আমার পরিচিত অনেকেই কলকাতার ভাবি থেকে পোশাক নেন। আমি নিজেও নিই। আমি মনে করি যারা কলকাতায় শপিং করতে পছন্দ করেন, তারা এখন ঢাকা থেকে সহজেই শপিং করতে পারবেন।’

কলকাতার ভাবির উদ্যোক্তা ফয়সাল রাজিব। তিনি জানান, গুণগত মান ও প্রতিশ্রুতি রক্ষায় আপস না করায় তিন বছরের মধ্যেই কলকাতার ভাবি ঢাকার নারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

রাজিব বলেন, ‘কলকাতার পোশাকের প্রতি আমাদের দেশের অনেকের দুর্বলতা আছে। কিন্তু অনেকেরই সেখানে গিয়ে শপিং করতে সময় ও সুযোগ হয়ে ওঠে না। সে দিকটা মাথায় নিয়েই কলকাতার ভাবি শুরু করি। সবার অভূতপূর্ব সাড়া পাই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here