Home আলোচিত হানিমুনে গেছেন শেহতাজ-প্রীতম, থাকবেন ৫ দিন

হানিমুনে গেছেন শেহতাজ-প্রীতম, থাকবেন ৫ দিন

0
338

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে পরিণয়ে রূপ দিয়েছেন জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক প্রীতম হাসান এবং অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম।

শুক্রবার (২৮ অক্টোবর) শ্রীমঙ্গলের একটি হোটেলে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। পরে সিলেটের এক পাঁচতারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন।

বিয়ে শেষে কোথায় হবে তাদের হানিমুন তা নিয়ে ভক্ত অনুরাগীদের মনে প্রশ্ন ছিল। যদিও এক সাক্ষাৎকারে শেহতাজ জানিয়েছিলেন, সবে তো বিয়ে হলো। বর্তমানে হাতে কিছু কাজ রয়েছে। সময়-সুযোগ হলে দুই মাস পরে জাপানে হানিমুনে যাব।

অবশেষে তারা মিনি হানিমুন কাটাচ্ছেন কক্সবাজারে। যে খবর মিলল তাদের দেওয়া ফেসবুক পোস্টে। প্রীতম হাসান তার ফেসবুকে নিজেদের বেশ প্রেমময় মুহূর্তের কিছু ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লেখেন ‘মিনি’।

এদিকে শেহতাজ তার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন একটি ভিডিও। ক্যাপশনে লেখেন, মাই হ্যান্ডসাম হাসবেন্ড। এর বেশ কয়েক ঘণ্টা পর শেয়ার করেছেন আরো কিছু প্রেমময় ছবি। যেখানে ক্যাপশনে লেখা, সানসেট ইজ এভরিথিং। এ থেকে বোঝাই যাচ্ছে জীবনের বেশ সুখকর সময় কাটাচ্ছেন তারা।

সূত্র জানায়, কক্সবাজারে ৫ দিন থাকবেন এই দুই তারকা দম্পতি।

জানা গেছে, পাঁচ বছর আগে সংগীতশিল্পী প্রীতমের গাওয়া ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন শেহতাজ। গানটির শুটিংয়ের সময় তাদের মধ্যে ভালো লাগা শুরু হয়। তারপর সেখান থেকে সম্পর্কের দিকে এগিয়ে যেতে থাকেন তারা। আর সেই সম্পর্ক এবার পরিণয় পেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here