Home দেশের খবর ঢাকা গোপালপুরে সেভ ফাউন্ডেশন এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

গোপালপুরে সেভ ফাউন্ডেশন এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

0
254

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশের লক্ষে সারা দেশে শাহীন স্কুল এন্ড কলেজের সকল শাখায় একযোগে টাঙ্গাইলের গোপালপুরের শাহীন স্কুল এন্ড কলেজ শাখার উদ্যোগে সেভ ফাউন্ডেশনের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ৬৬৫ জন শিক্ষার্থীদের দের বৃত্তি নিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় শাহীন স্কুল এন্ড কলেজের গোপালপুর শাখা ক্যাম্পাসে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উক্ত বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন, গোপালপুর পৌরসভার মেয়র মো. রকিবুলহক ছানা, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. রোকনুজ্জামান, শাহীন স্কুল এন্ড কলেজ গোপালপুর শাখার পরিচালক মো. বাবুল হোসেন, শাহীন স্কুল এন্ড কলেজের পরিচালক রেজাউল করিম রিপন, আরো উপস্থিত ছিলেন শাহীন শিক্ষা পরিবারের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here