Home বিনোদন এবার মীর সাব্বিরকে নিয়ে পোস্ট দিলেন অভিনেত্রী চিত্রলেখা গুহ

এবার মীর সাব্বিরকে নিয়ে পোস্ট দিলেন অভিনেত্রী চিত্রলেখা গুহ

0
121

গত ১১ নভেম্বর মিসেস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে বিচারক হিসেবে হাজির হন মীর সাব্বির। অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থাপিকা তাকে মঞ্চে ডেকে নেন। এ সময় উপস্থাপিকা এই অভিনেতার কাছে বরিশালের আঞ্চলিক ভাষায় একটি ডায়ালগ শুনতে চান।

তখন তাকে উদ্দেশ্য করে মীর সাব্বির বলেন, ‘এই মাতারি তুমি এরম উদলা গায়ে দাঁড়ায়ে আছো কিয়েরলিগা।’ ওই সময় বিষয়টি স্বাভাবিকভাবে নিলেও পরবর্তীতে অভিযোগ তোলেন পায়েল।

এ অভিযোগের প্রেক্ষিতে গত বুধবার (১৬ নভেম্বর) নিজের সেই মন্তব্যের বিষয়টি স্পষ্ট করেন মীর সাব্বির। তার ভাষ্য, ‘এক দেশের গালি, আরেক দেশের বুলি।’ এ কথা বলার পেছনে অভিনেতার কোনো উদ্দেশ্য ছিল না। উপস্থাপিকা তার শব্দের মানে বুঝতে পারেননি।

এদিকে সেদিনের ঘটনা নিয়ে অনেক মতামত সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। নাটকপাড়ার বেশিরভাগ মানুষই মীর সাব্বিরের পক্ষেই কথা বলছেন।

এবার এই বিতর্কে নিজের মতামত জানালেন বাংলা নাট্যাঙ্গনের জনপ্রিয় মুখ ‘চিত্রলেখা গুহ’। গত বৃহস্পতিবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে তিনি পোস্ট করে নিজের মতামত জানান।

তিনি সোশালে লেখেন, ‘মীর সাব্বির আমার সহশিল্পী শুধু নয়, আমার ছোট ভাই। দীর্ঘ পথচলায় তাকে তো আমি অন্তত কোনদিন দেখিনি কাউকে অসম্মান করে কথা বলতে।

তিনি আরও লেখেন, ‘শিল্পী মানেই সংবেদনশীল মানুষ, তাই অজান্তে কাউকে মনে কষ্ট দিয়ে ফেললে তখন তার অন্তর্দহন হয়।

এসময় তিনি আশাবাদী হয়ে লেখেন, ‘আশাকরি সব ভুল বোঝাবুঝির অবসান হবে। শুদ্ধ সংস্কৃতির চর্চা হোক। আমরা কেউ যেন কারো প্রতিপক্ষ না হই, কারো অসময়ে আমরা যেন নির্ভরতার প্রাচীর হই। আমাদের শুভবুদ্ধি চলমান থাকুক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here