Home আলোচিত ব্রাজিলের লুঙ্গি পরা ছবি দিয়ে যা বললেন অমিতাভ রেজা

ব্রাজিলের লুঙ্গি পরা ছবি দিয়ে যা বললেন অমিতাভ রেজা

0
177

আর মাত্র তিন দিন পরেই পর্দা উঠছে কাতার ফুটবল বিশ্বকাপের। বিশ্বকাপের উন্মাদনা ছুঁয়ে গেছে শোবিজ অঙ্গনে। ফুটবলপ্রেমী তারকারা পছন্দের দলের জার্সি পরে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছেন।

নির্মাতা অমিতাভ রেজা বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল দলের সমর্থক। এ কারণে এবার ব্রাজিলের জার্সি ডিজাইনের লুঙ্গি নিয়েছেন। যা পরে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ফেসবুক হ্যান্ডেলে ছবি পোস্ট করেন।

আর ক্যাপশনে লিখেন, ‘সবাইকে ব্রাজিলের লুঙ্গি কিনে দিসে। জিতি বা হারি গিট্টু খুলবো না।’

ছবিতে নির্মাতা অমিতাভ ছাড়া আরও কয়েকজনকে দেখা গেছে। ছবিটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তাতে সাড়ে তিন হাজারেরও বেশি রিঅ্যাক্ট পড়েছে।

এদিকে মন্তব্যের ঘরে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ভালোবাসার ইমোজি পোস্ট করেছেন। আর অভিনেতা জামিল হোসেন লিখেছেন, ‘ভাই আমারটা কই’। আবার অভিনেতা সাঈদ বাবু মজা করে লিখেছেন, ‘ভাই এটাতো শাড়ি…’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here