Home আলোচিত মীর সাব্বিরের পাশে দাঁড়িয়ে যা বললেন উর্মিলা শ্রাবন্তী কর

মীর সাব্বিরের পাশে দাঁড়িয়ে যা বললেন উর্মিলা শ্রাবন্তী কর

0
156

অভিনেতা মীর সাব্বির ও উপস্থাপিকা ইসরাত পায়েলকে ঘিরে সামাজিক মাধ্যমে চলছে জোর আলোচনা। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২’-এর মঞ্চে সাব্বিরের করা একটি মন্তব্য নিয়ে আপত্তি জানিয়েছেন অনুষ্ঠানটির উপস্থাপিকা ইসরাত পায়েল।

‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২’-এর মঞ্চে উপস্থাপিকা ইসরাত পায়েলকে মজার ছলে সাব্বির বলেন, ‘এই মাতারি তুমি এইরহম উদলা গাইয়ে দাঁড়ায় আছো কিয়ের লাইগ্যা।’

বিষয়টি সেসময় হেসে উড়িয়ে দিলেও পরে সাব্বিরের মন্তব্য নিয়ে আপত্তি তোলেন ওই উপস্থাপিকা। তবে এ নিয়ে তোপের মুখে ওই উপস্থাপিকা নিজেই।

এবার মীর সাব্বিরের পক্ষ নিলেন ছোট পর্দার অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। নিজের ফেসবুকে সাব্বিরের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘মীর সাব্বির ভাই আমার একজন প্রিয় সহকর্মী, বড় ভাই। উনি এমন একজন মানুষ যার ব্যাপারে কোন সহশিল্পীর কোন অভিযোগ নেই। উনার একজন নারী সহশিল্পী হিসেবে আমি বলতে পারি , সবসময় অভিভাবকের মতো উনার সহযোগিতা পেয়েছি। অনেক শিল্পীর বিপদে উনি পাশে দাঁড়িয়েছেন। কোন স্বার্থ ছাড়াই, ইন্ডাস্ট্রির স্বার্থের কথা বিবেচনা করে, ভালোর জন্য অনেক নতুন পরিচালক ও অভিনয়শিল্পীকে ব্রেক দিয়েছেন মীর সাব্বির ভাই।’

‘উনি সবসময় খুব মজা করে – খুব রসিকতা করে কথা বলেন। উনার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব, সহকর্মী, আমরা যারা উনাকে চিনি আমরা সবাই এটা জানি … সেদিন উনি রসিকতা করেই কথাটা বলেছিলেন। একজন নারী শিল্পী হিসেবে সব সময় উনার কাছে অনেক সম্মান পেয়েছি। আমি মনেপ্রাণে বিশ্বাস করি , কাউকে কষ্ট দেবার জন্য বা কাউকে ছোট করার কোন উদ্দেশ্য উনার ছিল না।’

উর্মিলার পোস্টের নিচে নেটিজেনরা তাদের মন্তব্য প্রকাশ করেছেন। একজন লিখেছেন, আমার প্রিয় একজন অভিনেতা মীর সাব্বির ভাই। মেয়েটি ভাইরাল হতে এসব করছে।

আরেকজন লিখেছেন, মীর সাব্বির ভাইকে নিয়ে এই ধরনের মন্তব্য করাটা মোটেও শোভনীয় নয়। তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সাব্বির ভাই কেমন মানুষ, এটা আমাদের মিডিয়ার সবাই জানে। এটা নতুন করে বলার কিছু নেই। তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একজন সহনশীল সুভাষীয় মানুষ এবং বিনয়ী মানুষ, তাকে নিয়ে এ ধরনের মন্তব্য করাটা মোটেও ভালো দৃষ্টিতে দেখছি না। যারা এই ধরনের কথা বলে তাদেরকে সংযত হওয়ার জন্য অনুরোধ করছি।

অন্যজন লেখেন, মীর সাব্বির অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ। কোনো বাজে মেয়ে মানুষের কথায় তার ব্যক্তিত্ব এবং ক্যারিয়ারের কোনো ক্ষতি হবে না। আমি তার ভক্ত হিসেবে ব্যক্তিগতভাবে মীর সাব্বিরের, তার পরিবারের ও তার ক্যারিয়ারের মঙ্গল কামনা করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here